২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিকরগাছা পৌর চেয়ারম্যান ও মহিলা কলেজের অধ্যক্ষ গ্রেপ্তার

ঝিকরগাছা পৌরচেয়ারম্যান মোস্তফা আনোয়ার পাশা জামাল ও ঝিকরগাছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহানুর কবিরকে শনিবার যৌথবাহিনী গ্রেপ্তার করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 02:24 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

তাদের দুজনকেই যৌথবাহিনীর তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার রাতেই ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়।

ঝিকরগাছা থানার উপ পরিদর্শক (এসআই) আবদুল হাই জানান, তাদেরকে জরুরি আইনের ক্ষমতায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হয়েছে।