রাজশাহীতে চরমপন্থী সদস্য আটক
বাগমারা উপজেলার রামরামা গ্রাম থেকে শনিবার ভোরে আবুল কালাম (২৮) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আবুল কালাম পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার সক্রিয় সদস্য।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা গোলাম সারোয়ার জানান, আবুল কালামকে জিজ্ঞাসাবাদের পর দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
