চট্টগ্রাম বন্দরে পাঁচ শ্রমিক আটক
চট্টগ্রাম বন্দরের পাঁচজন ডক শ্রমিককে বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করেছে যৌথবাহিনী।
এরা হলেন-বজল মিয়া, আবদুল মতিন, শাহাদাত হোসেন, মিজানুর রহমান ও আবদুর রব।
সন্ধ্যায় বন্দরের ডক শ্রমিক বুকিং অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়। বন্দরের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির অভিযোগে এই শ্রমিকদের আটক করা হয়েছে বলে যৌথবাহিনী সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বন্দর থানায় যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক ভবেশ চন্দ্র বিশ্বাস জানান, আটককৃত শ্রমিকদের রাত আটটা পর্যন্ত থানায় হস্তান্তর করা হয়নি।
