২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি শহিদুল ৫ দিনের রিমান্ডে

সাবেক সাংসদ ও খেলাফত মজলিসের প্রধান শহিদুল ইসলাম ওরফে মুফতি শহিদুলকে পাঁচদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 06:24 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

জঙ্গি তৎপরতার উৎস ও অর্থায়ন সম্পর্কে জানতে মুফতি শহিদুলকে সাতদিন রিমান্ডে নেওয়ার জন্য মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন জানান মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শিবলী নোমান। মহানগর হাকিম মীর আলী রেজা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জরুরি ক্ষমতা অধ্যাদেশের ১৬(২) ধারায় গত ৮ ফেব্রুয়ারি মুফতি শহিদুলকে আটক করে যৌথবাহিনী।

রিমান্ড আবেদনে বলা হয়, মুফতি শহিদুল খেলাফত মজলিশ নামের রাজনৈতিক সংগঠনের প্রধান এবং সাবেক সাংসদ। তার বিরুদ্ধে দেশের অভ্যন্তরে জঙ্গি তৎপরতার অভিযোগ রয়েছে। সাংসদ হিসেবে দুর্নীতির মাধ্যমে তিনি স্বনামে-বেনামে সম্পদের পাহাড় গড়েছেন। তার জঙ্গি তৎপরতার উৎস ও অর্থায়ন সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।