২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ভাবমূর্তি নষ্টের জন্য পুলিশই দায়ী: নূর মোহম্মদ

পুলিশের ভাবমূর্তি নষ্টের জন্য পুলিশই দায়ী। এ মন্তব্য খোদ পুলিশ প্রধানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 04:03 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সংস্থার ভাবমূর্তি নষ্টকারীদের কোনোভাবেই আর ক্ষমা করা হবে না।

পুলিশের মহা পরিদর্শক নূর মোহম্মদ মঙ্গলবার এক দিনের সফরে মুন্সীগঞ্জ আসেন। সেখানে পুলিশ লাইনে পুলিশ সদস্যদের এক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।

পুলিশ প্রধান আরও বলেন, “পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং দেশ ও জাতির জন্য নিজেদের আত্মনিয়োগ করার এখনই সময়। পুলিশ এখন জনগণের বন্ধু হিসেবেই কাজ করবে।”

তিনি প্রশ্ন রাখেন, রাজনৈতিক চাপের অজুহাতও এখন নেই, তবে কেন পুলিশ ভালো কাজ করতে পারবে না।

জেলা পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপ পরিদর্শক (ঢাকা) শেখ মোহম্মদ সাজ্জাদ রহমান।