‘এক্রিডিটেশন কার্ড’ নেই বলে ইসলামিক টিভি ও সিএসবি সচিবালয়ে নিষিদ্ধ!
বেসরকারি টেলিভিশন চ্যানেল সিএসবি নিউজ ও ইসলামিক টেলিভিশন এর কর্তব্যরত সাংবাদিকদের মঙ্গলবার সচিবালয় থেকে বেরিয়ে যেতে বলা হয়।
তবে এ বিষয়ে আইন ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন। মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো ওই দু’টি চ্যানেলের সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য সচিবালয়ে যান। (আরও তথ্যসহ)
এ ব্যাপারে পুলিশের সহকারী কমিশনার (সচিবালয়) হাবিবুর রহমান জানান, তথ্য মন্ত্রণালয় থেকে ইসলামিক টিভি ও সিএসবি নিউজ এর ভেতরে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। হাবিবুর রহমান বিকেলে বলেন, এদুটি প্রতিষ্ঠান নতুন বলে এদের ‘এক্রেডিটেশন কার্ড’ নেই, তাই তাদের সচিবালয় থেকে বেরিয়ে যেতে বলা হয়।
এদিকে সিএসবি নিউজ এর সিনিয়র প্রতিবেদক ফেরদৌস অ্যাবি বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “আমাকে সংবাদ সংগ্রহ করতে বাধা দেওয়া হয়নি। আমি প্রতিদিনের মত আজও আমি যথারীতি সচিবালয়ে সংবাদ সংগ্রহ করেছি।”
সকাল ১০টার কিছু পরে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যটালিয়ান এর সদস্যরা ইসলামিক টেলিভিশনের সিনিয়র প্রতিবেদক আনিসুর রহমানকে খুঁজে বের করে দেন। একইভাবে সিএসবি নিউজ এর সাংবাদিকদের খোঁজ করা হয়।
আনিসুর রহমান নফহবংি২৪পড়স-কে জানান, পুলিশ তাকে বাইরে চলে যেতে বলেছেন। এ সময় তাকে জানানো হয় সিএসবি ও ইসলামিক টেলিভিশনের ভেতরে প্রবেশের অনুমতি নেই।
চ্যানেল দুটির সাংবাদিকদের সচিবালয়ে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, “এ ব্যাপারে আমি কিছু জানিনা।”
