মানবাধিকার কমিশন গঠনের উদ্যোগে ইউএনডিপির প্রশংসা
তত্ত্বাবধায়ক সরকার সবার কাছে গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন ইউএনডিপি এর আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়ান।
সোমবার পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে তার মন্ত্রণালয়ে দীর্ঘ এক ঘণ্টা বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মানবাধিকার কমিশন গঠন ও বিচার বিভাগ পৃথককরণের উদ্যোগ নেওয়ায় সরকারের প্রশংসা করেন তিনি।
তিনি বলেন, ইউএনডিপির পাঁচ প্রতিনিধি নির্বাচন কমিশনকে সহায়তা দিতে ছবিসহ ভোটার তালিকা, জাতীয় পরিচয়পত্র ও ই-গভর্নেন্স কাঠামো তৈরির জন্য প্রকল্প প্রস্তাব তৈরি করছে।
পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে ইউএনডিপি।
এর আগে সকালে রেডক্রস এবং রেড ক্রিসেন্ট প্রধান ফিন রুদা পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন।
