২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ রোববার রাতে জেলা যুবলীগের সহ-সভাপতি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 02:38 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

সদর থানার উপ-পরিদর্শক হারুনুর রশীদ জানান, গ্রেপ্তারকৃতের স্বীকারোক্তি অনুযায়ী সোমবার দুপুরে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান শহরের পৌর আধুনিক সুপার মার্কেটের সুমন ফ্যাশন গ্যালারির পিছনে পুকুর পাড়ে পুঁতে রাখা একটি দেশীয় রিভলবার উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সুমনের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী ও ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে।