খুলনা ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে জিতেছে টাউন ক্লাব
খুলনা সিনিয়র ডিভিশন ফুটবল লিগের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে টাউন ক্লাব।
রোববার জেলা স্টেডিয়ামে তারা ২-১ গোলে হারিয়েছে বলাকা স্পোটিং ক্লাবকে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫ ও ১৬ মিনিটে সুমন ও আমিন দুটি গোল করে এগিয়ে নেন টাউন ক্লাবকে। পরে তারা ঘটকের গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি বলাকা স্পোর্টিং।
এর আগে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী।
