২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ানমার বাংলাদেশের জন্য বিশেষ মৎস্য অঞ্চলের প্রস্তাব করেছে

মায়ানমার মৎস্য উৎপাদনের জন্য প্রতিবেশী বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে আগ্রহী। মৎস্য বিভাগের কয়েকজন কর্মকর্তা জানান, বাংলাদেশের আমদানিকারক এবং ভোক্তাদের চাহিদা মেটানোর জন্য এ অঞ্চল গঠন প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 01:11 AM

Updated : 26 Apr 2022, 02:18 PM

ওই কর্মকর্তারা আরও জানান, বাংলাদেশী বিনিয়োগকারীরা এই অঞ্চলে বিনিয়োগ করতে পারেন কিংবা মায়ানমারের বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তিতে খামার করতে পারেন।

বাংলাদেশের সাত সদস্যের এক প্রতিনিধি দল মৎস্য অবকাঠামো দেখতে প্রতিবেশী দেশটিতে গেলে বিষয়টি আলোচনায় আসে।

প্রতিনিধিদলটি ২ থেকে ৪ মে পর্যন্ত ওই দেশের প্রক্রিয়াকরণ প্রকল্প, মাছ ও চিংড়ি খামার, মাছ পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ গবেষণাগার পরিদর্শন করেন।

বাংলাদেশের কর্মকর্তারা মৎস্য খাতে দুই দেশের সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টির বিভিন্ন দিক আলোচনা করেন।

এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল সৃষ্টিতে বিপুল অর্থের প্রয়োজন হবে। তাই এই বিষয়টির ওপর সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞ পর্যায়ে এ উদ্যোগের সম্ভাব্যতা বিস্তারিত আলোচনার ব্যাপারে উভয় পক্ষ অভিন্ন মত পোষণ করে।

মায়ানমার প্রতিবছর বাংলাদেশে চিংড়ি ছাড়া কার্প জাতীয় মাছজাত পণ্য রপ্তানি করে ২৩ হাজার মেট্রিক টনেরও বেশি।

বাংলাদেশ চিংড়ি ও মৎস্য ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।