দিনাজপুরে শ্রমিক নেতা গ্রেপ্তার
দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবর রহমানকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে রাজারামপুর গ্রামে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরবঙ্গ মটর পরিবহন শ্রমিক ফেডারেশনেরও সহ সভাপতি মজিবর রহমান।
শ্রমিক নেতা মজিবর রহমান ভারতে চিকিৎসার পর দীর্ঘদিন পর কয়েকদিন আগে দেশে ফেরেন।
