সেনাপ্রধান ঝালকাঠি যাচ্ছেন রোববার
সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন উ আহমেদ রোববার ঝালকাঠি আসছেন।
ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তিনি বিকাল সাড়ে তিনটায় ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে নামবেন।
গত ১১ এপ্রিল ঝালকাঠির পিপি হায়দার হোসাইন আততায়ীর গুলিতে নিহত হওয়ার ঘটনার খোঁজখবর নিতে তিনি ঝালকাঠি আসছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানিয়েছেন সেনা কর্মকর্তা মেজর মো. মোশাররফ হোসেন।
সফরকালে তিনি অবস্থান করবেন শিল্পকলা একাডেমিতে অস্থায়ী সেনাক্যাম্পে।
এ সময় র্যাবের বরিশাল বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকতে পারেন বলে ওই সেনা কর্মকর্তা জানান।
