ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ৩০
সরাইল উপজেলার কুসনীতে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
আহতদের ১০ জনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গরুর পাটক্ষেত খাওয়ার ঘটনা কেন্দ্র করে শনিবার বিকেলে কুচনী গ্রামে নান্নু মিয়া ও নূর মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষ পরস্পরের ওপর হামলে পড়ে। পরে সরাইল থানার উপ-পরিদর্শক হারুনুর রশীদের নেতৃত্বে এক দল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সরাইল থানার ওসি আবু তাহের জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
