চাঁদাবাজি মামলায় সাকা চৌধুরীর জামিন আবেদন নাকচ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।
বৃহষ্পতিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এ এন এম বশির উল্লাহ শুনানি শেষে সাকাচৌর জামিন আবেদন নাকচ করেন।
আদালত সূত্র জানায়, গত ১৯ মার্চ রাঙ্গুনিয়ার জনৈক মো. মুছা সাকাচৌর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় এক লাখ টাকা চাঁদাবাজির মামলা দায়ের করেছিলেন।
আদালতে সাকার আইনজীবী আহসানুল হক হেনা জামিনের আবেদন জানান ।
আদালত জামিন আবেদন নাকচ করে দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা পিপি কফিল উদ্দিন চৌধুরী।
