২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রোজিনা আক্তার (২৪) মঙ্গলবার সকালে মারা গেছেন। নিহতের স্বামী আনার মিয়া (২৮) আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2007, 02:49 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, সোমবার রাতে বাড়ি ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া শহরতলীতে ভাদুঘর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় আহত হন রোজিনা ও আনার। এ দম্পতিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করার পর সকালে রোজিনা মারা যান।