২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে শনিবার বিকেলে কক্সবাজারের রামু চা বাগান এলাকার পাহাড়িয়া পাড়ার একটি বাড়ি থেকে ১০ কেজি গাঁজা ও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ফেরদৌস ও কবির হোসেন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 08:42 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রামু সার্কেল এর পরিদর্শক মো. আমিরুজ্জামান বলেন, রামু চা বাগান এলাকায় মাদক সম্রাট নামে পরিচিত জাহাঙ্গীর আলমের বাড়িতে তল্লাশি চালিয়ে শনিবার বিকালে এক লাখ টাকা মূল্যের ১০ কেজি গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

অভিযানকালে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই এলাকার রশিদ আহমদের ছেলে ফেরদৌস (৩০) ও আবদুল হাকিমের ছেলে কবির হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, এই ঘটনায় মাদকদ্রব্য আইনে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে।