জয়পুরহাটে জোড়া খুন মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
জয়পুরহাটে জোড়া খুন মামলার ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আবু তালেব ফকিরকে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর শাহ আলী জানান, বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জোড়া খুন মামলার পলাতক আসামী আবু তালেব ফকিরকে গ্রেপ্তার করা হয়।
তিনি গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার উত্তর ফরিদপুর গ্রামের মৃত মজিদউল্লার ছেলে।
১৯৯১ সালে জোড়া খুনের দায়ের আসামী আবু তালেবকে অভিযুক্ত করে সাদুল্ল্যাপুর থানায় মামলা হয়। ২০০৫ সালের ১৮ অক্টোবর এ মামলার রায়ে আবু তালেবকে ৩২ বছরের সাজা দেওয়া হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।
এ ছাড়াও পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামী, মাদক ব্যবসায়ীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
