২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিকসহ ৪ জন আটক

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বাজারে বুধবার বিকালে চাঁদাবাজির অভিযোগে বাংলাভিশন টেলিভিশন ও দৈনিক খবরপত্র পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি আল হেলালসহ চারজনকে আটক করেছে বিডিআর।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 10:13 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

অন্য আটককৃতরা হচ্ছেন আল হেলালের ছোটভাই হোসেন আহমদ শাহীন এবং চিনাকান্দি গ্রামের মকবুল মিয়ার দুই ছেলে রফিক মিয়া ও খালেদ মিয়া। বিকেলে তাদের বিশ্বম্ভরপুর থানায় সোর্পদ করা হয়।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম সরকার জানান, চিনাকান্দি বাজারের বিভিন্ন দোকান থেকে চাঁদা আদায়ের সময় বিডিআর তাদের হাতেনাতে আটক করে। এ ব্যাপারে একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।