২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপি নেতা গ্রেপ্তার

দক্ষিণ চট্টগ্রাম বিএনপির যুগ্ম সম্পাদক ও লোহাগাড়া উপজেলার সাধারণ সম্পাদক আছহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 07:21 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের উপজেলা সদর এলাকা থেকে লোহাগাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় তিনি একটি বেবি ট্যাক্সিতে করে বাড়ি যাচ্ছিলেন। তার বাড়ি লোহাগাড়া সদর ইউনিয়নে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিভিন্ন অভিযোগে বিএনপির এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকদ্রব্য আইনে থানায় দুটি পৃথক মামলা রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কাজে মদদদান ছাড়াও ভূমি দখল, বন সম্পদ উজার এবং অবৈধ পাথর উত্তোলনেরও অভিযোগ রয়েছে।