চাঁপাইনবাবগঞ্জে সাবেক সাংসদের স্ত্রীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাবেক সাংসদ হারুনুর রশিদের স্ত্রী ও জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট আসিফা আশরাফি পাপিয়াসহ ২ জনের বিরুদ্ধে ৩ লাখ ৮০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ মামলা হয়েছে।
মামলার অপর আসামি হচ্ছে বারঘোরিয়া ইউপি সদস্য আল-আমীন। রোববার রাতে সদর থানায় বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ এ মামলা দায়ের করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক জানান, বাদী তার এজাহারে উল্লেখ করেছেন, ২০০৩-২০০৪ অর্থ বছরে বারঘোরিয়া বাজারে ‘মডার্ন মার্কেট’ নির্মাণের সময় নিুমানের কাজের অভিযোগ তুলে পাপিয়া তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ৭২ ঘন্টার মধ্যে টাকা না দিলে তাকে হত্যারও হুমকি দেয়।
এ অবস্থায় তিনি ২০০৪ সালের ৮ ডিসেম্বর পাপিয়ার পাঠানপাড়ার বাড়িতে ৩ লাখ ৮০ হাজার টাকা পৌঁছে দেন। বাকি ১ লাখ ৮০ হাজার টাকা দিতে না পারায় আল-আমীন মেম্বার একটি সাদা কাগজে জোর করে তার স্বাক্ষর করিয়ে নেয়।
