জেএমবির পলাতক আঞ্চলিক নেতা জয়পুরহাটে আটক
সোমবার ভোররাতে জয়পুরহাট সদর থানার পলিকাদোয়া গ্রামের দোকান থেকে জেএমবির সক্রিয় সদস্য মিজানুর রহমান ওরফে ইমরান আলীকে এক অভিযান চালিয়ে আটক করেছে জয়পুরহাট থানা পুলিশ।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল জানান, ২০০৩ সালের ১৪ আগস্ট মধ্যরাতে জেলার ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামে পুলিশ-জেএমবি সংঘর্ষে পুলিশের অস্ত্র লুট মামলায় তার নাম অভিযোগপত্রে রয়েছে। আটক মিজানুর রহমান জেএমবির সাজা প্রাপ্ত পলাতক আঞ্চলিক কমাণ্ডার মন্তেজারের ঘনিষ্ঠ সহচর।
জেএমবির আঞ্চলিক কমাণ্ডার মন্তেজার সম্পর্কে জানার জন্য মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে।
