৯ উপসচিব বদলি
উপ-সচিব পর্যায়ের ছয় কর্মকর্তাকে বদলি, দুই জনকে প্রেষণে নিয়োগ এবং একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত (ওএসডি) উপ-সচিবকে পদায়ন করা হয়েছে। শনিবার সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ জারি করে। তবে প্রজ্ঞাপনে বৃহস্পতিবারের তারিখ উল্লেখ করা হয়।
সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবদুল্লাহকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মতিয়ার রহমানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জহির উদ্দিন বাবরকে সংস্থাপন মন্ত্রণালয়ে; সংস্থাপন মন্ত্রণালয়ের আব্দুল মাবুদকে স্থানীয় সরকার বিভাগে; স্থানীয় সরকার বিভাগের আবু বকর সিদ্দিককে সংস্থাপন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অন্যদিকে ওএসডি উপ-সচিব মুকসুদুর রহমানকে দুর্নীতি দমন কমিশনের পরিচালক পদে বদলির আদেশ বাতিল করে সংস্থাপন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এ ছাড়া বেসরকারিকরণ (প্রাইভেটাইজেশন) কমিশনের সচিব খুরশিদ আলম চৌধুরীকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক পদে এবং সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব আজিজুল হককে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে ওএসডি উপ-সচিব মোঃ ইউসুফকে বেসরকারিকরণ কমিশনের সচিব পদে বদলি করা হয়েছে।
