২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তেজনা কমাতে বিডিআর-বিএসএফ প্রীতি ম্যাচ

সীমান্তে বিডিআর ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনা কমাতে এখন থেকে মাঝেমধ্যেই প্রীতি ম্যাচের আয়োজন করা হবে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2007, 08:20 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

সম্প্রিতি ও সৌহার্দ্য বাড়াতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ফুটবল, ক্রিকেট, কাবাডি ও হাডুডুর মতো জনপ্রিয় খেলায় অংশ নেবেন।

শনিবার দুপুরে দিনাজপুর সীমান্তের মোহনপুরে বিডিআর ও বিএসএফ এর ব্যাটালিয়ন পর্যায়ের পাতাকা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সীমান্ত এলাকায় অপরাধ ও চোরাচালন প্রতিরোধে দুই বাহিনীর মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ রাখার ব্যাপারেও সম্মত হয় উভয়পক্ষ।

বিডিআর এর পক্ষে ১৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নুরুল আলমসহ ৫ কর্মকর্তা এবং বিএসএফএর পক্ষে ৭২ ব্যাটালিয়নের ডিআইজিসহ পঁচ কর্মকর্তা বৈঠকে অংশ নেন।