২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজশাহী নগরীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2007, 05:47 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

সকাল সাড়ে ১১ টার দিকে পদ্মা নদী থেকে গোলাম মোহাম্মদ কিবরিয়া মন্টি (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করে বোয়ালিয়া থানা পুলিশ। মন্টির বাবা হুমায়ুন কবিরের বাড়ি নগরীর হোসেনীগঞ্জে।

মতিহার থানার উপ পরিদর্শক (এসআই) মুক্তার হোসেন জানান, শুক্রবার সকাল থেকেই মন্টিকে খ্ুঁজে পাচ্ছিলেন না স্বজনরা। শনিবার বেলা ১১ টার দিকে এলাকাবাসী মন্টির মৃতদেহ পদ্মায় ভাসতে দেখে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।

পুলিশের ধারণা পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মতিহার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান মুক্তার হোসেন।

অবশ্য এলাকাবাসী মৃত্যুর ঘটনাটি রহস্যজনক বলে দাবি করেছেন। তারা জানান, উদ্ধারের সময় মন্টির নাক দিয়ে রক্ত বেরুচ্ছিল।

এদিকে, শনিবার দুপুরে নগরীর শিরইল পুলিশ ফাঁড়ির পেছনের এক পুকুরে ডুবে গোরহাঙ্গা এলাকার রিফাত নামের দেড় বছরের এক শিশু মারা গেছে। তার বাবার নাম নাজমুল হোসেন।

বোয়ালিয়া থানার উপ পরিদর্শক মেলকাম ডি সিলভা জানান, অভিভাবকের অবহেলার কারণেই পানিতে ডুবে শিশুটি মারা গেছে। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।