২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাই

গাজীপুরে চার ছিনতাইকারী বৃহস্পতিবার সকালে এক ব্যবসায়ীকে গুলি করে হাজার ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 09:51 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে (৩২) গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল সোয়া ১০ টায় দেলোয়ার উত্তরা ব্যাংক জয়দেবপুর চৌরাস্তা শাখা থেকে দুলাখ টাকা তুলে রিকশায় যাচ্ছিলেন। চন্না এলাকার পৌছার পর তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।

দুটি মোটর সাইকেলে আসা ছিনতাইকারীরা দেলোয়ারকে ৫ রাউন্ড গুলি করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

আহত দেলোয়ারকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করার পর অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

জয়দেবপুর থানার কর্তব্যরত পিএসআই শোয়েব জানান ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।