২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের গাড়ি জব্দ

সাবেক প্রতিমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা আলমগীর কবীরের একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করেছে ঠাকুরগাঁও থানা পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 02:42 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

সদর থানা পুলিশ বুধবার রাত সাড়ে ১১টায় জেলা শহর এলাকা থেকে টয়োটা ল্যান্ডক্রুজার ব্র্যান্ডের (ঢাকা-মেট্রো-ঘ-০২-১০৫৮) এই গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে ।

শহরের ব্যবসায়ী মো. আবদুল আলীম উদ্দিন জানান, সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীর তার বেয়াই (ছেলের শ্বশুর)। তিনি কিনবেন বলে ১৫ দিন আগে গাড়িটি এখানে নিয়ে এসেছেন। গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রও তার কাছে রয়েছে।

তবে ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক সঞ্জয় কুমার জানান, গত কয়েকদিন ধরে গাড়িটিকে শহরের এখানে-সেখানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তারা গাড়িটি সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছেন। সঞ্জয় কুমার এ ঘটনায় বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।