পিএসসি সদস্য মাহফুজুর রহমানের নিয়োগ বাতিল
সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর বিতর্কিত সদস্য অধ্যাপক মাহফজুর রহমানের পদত্যাগপত্র গ্রহণ করে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
মঙ্গলবার সরকারি এক প্রজ্ঞাপনে এই নিয়োগ বাতিলের আদেশ জারি করা হয়।
পদত্যাগপত্র দেওয়ার দিন অর্থাৎ গত ২ এপ্রিল থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে।
অধ্যাপক মাহফজুর রহমানের বিরুদ্ধে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আর্থিক অনিয়মের সঙ্গে জড়ানোর অভিযোগ রয়েছে।
