জয়পুরহাটে দেড়শ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার
জয়পুরহাটের কালাই উপজেলার হাতিঘর গ্রামে মঙ্গলবার ১৪৭ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।
কালাই থানার উপ-পরিদর্শক শাহিনূর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে পুরনো একটি পুকুর খননের সময় শ্রমিকরা মূর্তিটি পেয়ে পুলিশে খবর দেয়।
মূর্তিটি এখন থানায় রাখা আছে। পুলিশের ধারণা, ৪৪ ইঞ্চি উচ্চতার এই মূর্তিটি কস্টিপাথরের।
