২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের মুজিবনগর দিবস পালন

খুব সাদামাটাভাবে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 10:50 AM

Updated : 26 Apr 2022, 02:14 PM

দিনটি উপলক্ষে সরকারিভাবে কোনো কর্মসূচি নেওয়া হয়নি।

দলীয় প্রধান শেখ হাসিনা দেশের বাইরে থাকায় এবং ঘরোয়া রাজনীতির উপর নিষেধাজ্ঞার কারণে আওয়ামী লীগ বড় কোনো কর্মসূচি নেয়নি।

সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এ বঙ্গবন্ধু ভবনের সামনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিমসহ দলের কেন্দ্রীয় নেতারা।

পরে যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে। কেন্দ্রীয় নেতারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানী গোরস্থানে যান।

মহান মুক্তিযুদ্ধের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে শপথ নিয়েছিল স্বাধীন বাংলাদেশের সরকার। জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি ও তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে গঠিত হয়েছিলো বাংলাদেশের প্রথম সরকার।

‘মুজিবনগর সরকার’ খ্যাত এই সরকারের দক্ষ নেতৃত্ব ও পরিচালনায় সশস্ত্র সংগ্রামের সফল পরিণতিতে ১৯৭১ এর ১৬ ডিসেম্বরে বিশ^ মানচিত্রে অভ্যূদয় ঘটে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের।