অপরাধ দমন সংক্রান্ত কমিটিতে বিলুপ্ত ব্যুরোর আরও ১৬ জনের নিয়োগ
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর আরও ১৬ কর্মকর্তাকে গুরুতর অপরাধ দমন সংক্রান্ত ‘জাতীয় সমন্বয় কমিটির’ কেন্দ্রীয় কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যুরো থেকে দুর্নীতি দমন কমিশনে নিয়োগ না পাওয়া ২৬৪ জনের মধ্যে এ নিয়ে ২১ জন এই কমিটিতে নিয়োগ পেলেন।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের ফৌজদারি নীতি ও সংগঠন শাখা এ সংক্রান্ত আদেশ জারি করে।
কমিটিতে নিয়োগপ্রাপ্তরা হলেন: জেলা দুর্নীতি দমন কর্মকর্তা আবদুর নকীব, যতন কুমার রায়, মো. নুর আহাম্মদ, মোহাম্মদ বেলাল হোসেন, সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ, মো. আব্দুস সোবাহান, হামিদুল হাসান, দুর্নীতি দমন কর্মকর্তা নাসিম আনোয়ার, প্রসিকিউটিং দুর্নীতি দমন কর্মকর্তা এ কে এম জায়েদ হোসেন খান, পরিদর্শক মো. লুৎফর রহমান, ঋত্বিক সাহা, মো. হারুন-অর-রশীদ, মো. জাহিদ হোসেন, সুভাষ চন্দ্র দত্ত, মলয় কুমার সাহা এবং মো. আনোয়ারুল হক।
এর আগে প্রথম দফায় গত ২৭ মার্চ বিলুপ্ত ব্যুরোর পাঁচ জন উপ-পরিচালককে একই কমিটিতে অর্ন্তভূক্ত করা হয়।
২০০৪ সালের ২১ নভেম্বর দুর্নীতি দমন কমিশন গঠন হওয়ার আগে বিলুপ্ত ব্যুরোর ১ হাজার ৬ জন কর্মকর্তা-কর্মচারীকে সংরক্ষিত জনবল হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়। পরবর্তীতে তাদের মধ্যে থেকে যাচাই-বাছাই করে ৭’শ ৪২ জনকে কমিশনে নিয়োগ দিয়ে বাকিদের ‘অবহাল’ জনবল হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগে ফেরত পাঠানো হয়।
তবে ওই সময় যাচাই-বাছাই প্রক্রিয়ায় দলীয়করণ এবং স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। কমিশনে নিয়োগ না পাওয়ারা উচ্চ-আদালতে রিট আবেদন করেন। তারা কমিশনে বহাল হওয়ার জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
