খুলনায় ১১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র আবারও বন্ধ
নগরীর খালিশপুরে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি শনিবার আবারও বন্ধ হয়ে গেছে।
এর আগে গত ৩ ও ৮ এপ্রিল বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে শনিবার রাত সাড়ে ১১টা থেকে আবারও সেটি বন্ধ হয়ে যাওয়ায় নগরবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।
বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, বয়লারের ওয়াল টিউবে লিকেজের করণে বিদ্যুৎ কেন্দ্রটি অচল হয়ে পড়েছে। আগামী ২/৩ দিনের মধ্যে এটি মেরামত করা সম্ভব হতে পারে বলে তিনি জানান।
বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ থাকায় খুলনায় লোড শেডিং বেড়েছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না বিভিন্ন এলাকায়।
