জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে বাস ডাকাতি
বিশ্বনাথ উপজেলার জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে শনিবার মধ্যরাতে একদল ডাকাত অর্ধ শতাধিক গাড়ির যাত্রীর মোবাইল সেট ও টাকাপয়সা ছিনিয়ে নিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১টায় জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে কালো পোশাক পরা ১০/১২ সদস্যের একদল ডাকাত গাড়ি থামিয়ে যাত্রীদের মোবাইল সেট ও টাকাপয়সা ছিনিয়ে নেয়। নগদসহ লুণ্ঠিত সামগ্রীর দাম আনুমানিক ১২ লক্ষ টাকা।
বিশ্বনাথের তফুজ্জ্বল হোসেন জানান, তার কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা ও মোবাইল সেট ডাকাতরা নিয়ে গেছে।
ডাকাতির আরেক শিকার গাড়ি চালক মুক্তার মিয়া জানান, কলো পোশাক পরা ডাকাতদের হাতে ছিল দেশীয় অস্ত্র।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই বলেন, ডাকাতির খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
