২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত গ্রেপ্তার

সিরাজগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী বোমা মানিককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাতে শহরের হার্ড পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই রাতে বেলকুচি উপজেলায় তিন ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 04:57 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

র‌্যাব-১২ এর কর্মকর্তা কামরুল ইসলাম জানান, পৌরসভার জানপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে মানিক শেখ (২৪) ওরফে বোমা মানিক পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

বেলকুচিতে গ্রেপ্তার হওয়া ডাকাতরা হল আবুল কালাম আজাদ (৩২), সোহাগ (২৬) ও বাবুল (২৭)। পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বেলকুচি থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।