২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পাইপগানসহ আটক ১

রাজশাহীর তানোর উপজেলার বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপগান ও পাঁচ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে ১০ রাইফেল ব্যাটালিয়ন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 04:35 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

রোববার ভোরে বনগাঁ গ্রামের এমাজউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে বিডিআর এই অস্ত্র ও গুলি উদ্ধার করে। এসময় এমাজ উদ্দিনকে (৫০) আটক করা হয়।

১০ রাইফেল ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন খালিদ জানান, রোববার দুপুরে এমাজ উদ্দিনকে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।