২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৪৫ হাজার মিটার কারেন্ট জাল আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শনিবার যৌথবাহিনী অভিযান চালিয়ে ৪৫ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2007, 09:23 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম খান জানান, শনিবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত সটাকী থেকে ষাটনল পর্যন্ত অভিযান চালিয়ে ৪৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫০ কেজি জাটকা আটক করা হয়। পরে মাছগুলো গরীবদের মাঝে বিলিয়ে দেওয়া হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।