২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার সাবেক সাংসদ আলমের বিরুদ্ধে আরও একটি মামলা

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলমের বিরুদ্ধে মনপুরা থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 06:53 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

স্থানীয় ইউপি সদস্য মো. ছালেম বাদী হয়ে নাজিম উদ্দিন আলমকে ১নং আসামী করে মনপুরা উপজেলা বিএনপির ৪০ জন নেতা-কর্মীকে এজাহারভুক্ত এবং ৬০ জনকে অজ্ঞাত আসামী করে বুধবার সন্ধ্যায় এ মামলা দায়ের করেন। তবে শুক্রবার মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান মামলার সত্যতা নিশ্চিত করেন।

মামলার এজাহারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, ২০০৬ সালের ২৯ অক্টোবর রাতে সাংসদ আলমের নেতৃত্বে উপজেলা বিএনপি সভাপতি ও সাংসদের ভগ্নিপতি সামছুদ্দিন বাবু চৌধুরীসহ আসামীরা মনপুরার জনতা বাজারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও ব্যবসায়ীদের মারধর করে।

তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, গত এক মাসে সাবেক এই সাংসদের বিরুদ্ধে তার নির্বাচনী এলাকায় হত্যাসহ মোট সাতটি মামলা দায়ের করা হয়েছে।