২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে মঙ্গলবার রাতে পুলিশ ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি মোস্তাক আহম্মেদ টুটুলকে (২৮) গ্রেপ্তার করেছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 10:34 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

আব্দুর রাজ্জাকের ছেলে মোস্তাক আহম্মেদের বাড়ি জেলার বিশ্বাস পাড়া এলাকায়।

সদর থানার উপ পরিদর্শক গোলাম রাব্বানী ও আফতাব উদ্দিন আহম্মেদ জানিয়েছেন, অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ২০০৫ সালে টুটুলের ১৪ বছরের সাজা হয়। ওই সময় থেকেই টুটুল পলাতক ছিল।

বুধবার বিকেলে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।