২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ সরকারি কর্মকর্তাকে রদবদল

প্রশাসনের ১১ জন উপ-সচিব ও দুই সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তাকে বুধবার রদবদল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 07:59 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশে এসব বদলি ও পদায়ন করা হয়।

সাভার বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) উপ-পরিচালক আবদুল আউয়ালকে একই দপ্তরের পরিচালক, বিপিএটিসির পরিচালক ফকির কামালউদ্দিনকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল আউয়ালকে তাঁত বোর্ডের সচিব, কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব গোলাম মোস্তফাকে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর উপ-পরিচালক বিএম এনামুল হককে ডিসিসির মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামালউদ্দিনকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আরশাদ হোসেনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব উম্মে হাসনাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব, ওএসডি উপ-সচিব ইকবাল খান চৌধুরী ও আবুল বাশারকে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব এবং সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব কামাল উদ্দিন ভূঁইয়াকে অর্থ বিভাগের ‘এন্টারপ্রাইজ গ্রোথ অ্যান্ড ব্যাংক মর্ডানাইজেশন প্রজেক্ট’-এর (ইজিবিএমপি) কাউন্টারপার্ট কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব কাজী এনামুল হাসানকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এবং মৌলভীবাজারের বড়লেখার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমানকে সিলেট সিটি করপোরেশনের (এসসিসি) হিসেবে বদলি করা হয়েছে।