পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জেলার চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলাপাড়া এমবি কলেজের সাবেক ভিপি মজিবুর রহমান ওরফে ভিপি মজিবরকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার বিকালে পটুয়াখালী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ এর ক্যাপ্টেন হাবিবুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মজিবর রহমান একজন গডফাদার। তার বিরুদ্ধে ভূমি দস্যুতা, সরকারি জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে কলাপাড়া, আমতলী ও তালতলী থানায় প্রায় ২০টি মামলা রয়েছে।
বুধবার তাকে পটুয়াখালী সদর থানায় সোপর্দ করা হয়।
জরুরি অবস্থা জারির পর থেকে মজিবর রহমান পলাতক ছিলেন।
