২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বজ্রপাতে লবণচাষীর মৃত্যু

কক্সবাজার সদর উপজেলার উপকূলীয় এলাকায় বজ্রপাতে এক লবণ চাষীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 04:00 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে নুরুল কবির (২৮) নিজের লবণ মাঠে বৃষ্টির মধ্যে কাজ করতে গেলে বজ্রপাতের শিকার হন।

আহতাবস্থায় তাকে দ্রুত চকরিয়া জমজম হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।

ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই নুরুল কবিরের লাশ দাফন করা হয়েছে।