২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পিকআপ-বাস সংঘর্ষে ৩ পুলিশ আহত

রাজধানীর যাত্রাবাড়ি থানার সানারপাড়ে সোমবার পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে এক এএসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 05:21 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

গুরুতর আহত অবস্থায় তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সানারপাড় উকিল বাড়ির সামনে বেলা ১২টার দিকে থানার একটি টহল ভ্যানকে গুলিস্তান-নারায়ণগঞ্জ রুটের একটি যাত্রীবাহী মিনিবাস (ঢাকা মেট্রো জ-০৬-০১৬৩) পেছন থেকে ধাক্কা দেয়। এতে পুলিশের পিকআপটি রাস্তার পাশে ছিটকে পড়লে সহকারি উপ-পরিদর্শক মিরাজুল ইসলাম (৩০), কনস্টেবল আসলাম আলী (২৮) এবং কনস্টেবল জাকির হোসেন আহত হন। এদের মধ্যে জাকির হোসেনের অবস্থা আশংকাজনক। তার মাথা ও বুকের আঘাত গুরুতর।

যাত্রাবাড়ি থানার কর্তব্যরত উপ-পরিদর্শক হারুনার রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, চালক ফিরোজ মিয়াসহ বাসটি আটক করা হয়েছে।