২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় হোটেলে ঢুকে ১৬ লাখ টাকা ছিনতাই

রাজধানীর উত্তরায় রোববার দুপুরে ছিনতাইকারীরা একটি চাইনিজ রেস্তোরাঁয় ঢুকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার কাছ থেকে ১৬ লাখ নিয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 07:44 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

উত্তরা থানা পুলিশ জানায়, কোমল পানীয় প্রস্তুতকারী মিশন এনার্জি লিমিটেডের কর্মকর্তা মুজাহিদ হোসাইন ব্যবসায়ীক প্রয়োজনে চার সহকর্মীকে নিয়ে স্থানীয় একটি ব্যাংক থেকে ১৬ লাখ টাকা তোলেন।

পরে তারা বেলা ১২ টার দিকে রাজলক্ষ্মী কমপ্লেক্স এলাকায় ‘দারুচিনি’ চাইনিজ ও ফার্স্টফুড রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে ঢোকেন। এ সময় চার-পাঁচজন ছিনতাইকারী অস্ত্রের মুখে ব্রিফকেস ভর্তি ১৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।

এ ঘটনায় উত্তরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।