২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিজি হাসপাতালে মির্জা আব্বাসের স্বাস্থ্য পরীক্ষা

স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) নেওয়া হয় সাবেক পূর্তমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা আব্বাসকে। সেখানে ডায়াবেটিস ও রক্ত পরীক্ষার পর তাকে পুনরায় কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 02:48 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

কড়া নিরাপত্তার মধ্যে দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর বেলা ১টা ২০ মিনিটে মির্জা আব্বাসকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক ডা. হারুন আল রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “মির্জা আব্বাসের ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। আমরা যথাযথভাবে পরীক্ষা শেষ করেছি। পরে প্রতিবেদন জমা দেওয়া হবে।”

গত ২৫ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব দাখিল করে বেরিয়ে আসার পর যৌথবাহিনী মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে।