নির্বাচনের সময়সীমা বেঁধে দেওয়া যাবে না: জরিপ
জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা বেঁধে দিতে যুক্তরাষ্ট্রের দূত প্যাট্রিসিয়া বিউটেনিসের আহ্বানকে উড়িয়ে দিয়েছেন দেশের ৯৫ ভাগ মানুষ।
অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর এক জনমত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।
গত ৩ এপ্রিল প্যাট্রিসিয়া বিউটেনিস প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার সঙ্গে দেখা করে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা ঘোষণার আহ্বান জানান।
পরে তিনি বলেন, “জরুরি অবস্থার ভেতরে কবে নাগাদ নির্বাচন হবে দেশের মানুষ তা জানতে আগ্রহী।”
প্যাট্রিসিয়া বিউটেনিসের এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ৯৪ দশমিক ২৩ শতাংশ পাঠক।
গত ৫ এপ্রিল সকাল থেকে শনিবার বিকাল ৫টা পর্যন্ত পরিচালিত জনমত জরিপে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর নিবন্ধনকৃত মোট চার হাজার চারশ চার জন পাঠক অংশ নিয়েছেন। এদের মধ্যে চার হাজার একশ ৫০ জন পাঠক মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের বিরোধিতা করেন।
২৫৪ জন পাঠক বা পাঁচ দশমিক ৭৭ শতাংশ প্যাট্রিসিয়া এ বিউটেনিসের বক্তব্য সমর্থন করেছেন।
