২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে এনজিও কর্মীর আত্মহত্যা

সদস্যদের গচ্ছিত টাকা ফেরত দিতে না পেরে এনজিও কর্মী শংকর চক্রবর্তী (২৮) শুক্রবার সকালে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2007, 09:33 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

শংকরের পারিবারিক সূত্র জানায়, বিনোদপুর এলাকার “ফেবারেট কল্যাণ সংস্থা” নামের একটি এনজিও সদস্যদের গচ্ছিত টাকা ফেরত দিতে না পারায় তিনি আত্মহত্যা করেন। ওই এনজিওর কর্মী হিসেবে তিনি সদস্য সৃষ্টি করে তাদের কাছ থেকে টাকা নিয়ে তহবিলে জমা দিতেন। বার্ষিক এককালীন জমানো টাকা সদস্যরা ফেরত চাইলে এনজিওটির কাছ থেকে তা এনে দিতে পারেননি শংকর। এ কারণে বেশ কয়েকদিন মানসিক চাপে ভোগার পর শুক্রবার তিনি আত্মহত্যা করেন।

জিআরপি পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে রাজবাড়ী রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।