২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি উদ্ধার

র‌্যাব-১২ বগুড়া ইউনিটের একটি দল বুধবার রাতে নাটোর জেলার সিংড়া থানার কুড়িপাকিয়া গ্রাম থেকে লক্ষ্মী নারায়ণের একটি যুগল পাথরের মূর্তি উদ্ধার করেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 02:00 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

বগুড়া র‌্যাব ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, ওই গ্রামের একটি পুকুর খননের সময় পাথরের এই যুগল মূর্তিটি পাওয়া যায়। খবর পেয়ে তা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, প্রায় ২৫০ কেজি ওজনের ৪৪ ইঞ্চি কালো এই যুগল মূর্তিটি পাথরের হলেও মূল্যবান বলে তিনি ধারণা করছেন।