২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরমের হাঁসফাঁস দশা ১০ এপ্রিলের আগে কাটবে না

চৈত্রের কাঠফাটা রোদে গত কয়েকদিনের ভাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 11:23 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

বুধবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ড. সমরেন্দ্র কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পশ্চিমা লঘুচাপ এবং বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প না আসার কারণে তীব্র গরমের সৃষ্টি হয়েছে।

গরমের তীব্রতা আগামী ১০ তারিখ পর্যন্ত থাকতে বলে জানান তিনি। তিনি বলেন, সাধারণত মার্চ থেকে মে মাসে তাপমাত্রা বেড়ে যায়। এসময় বর্জমেঘ সৃষ্টি হয় না বলে বৃষ্টি পড়ে না।

ড. সমরেন্দ্র কর্মকার বলেন, সূর্য দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে আসে বলে এই সময়ে গরমের তীব্রতা বেড়ে যায়।

তবে তিনি জানান সিলেটে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সিলেটে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ১০ তারিখের পর দেশের অন্যান্য স্থানেও বৃষ্টি হতে পারে বলে জানান তিনি।