২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সড়ক দূর্ঘটনায় ২ সহোদরসহ নিহত ৩

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কাকরদি নামক স্থানে বুধবার একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 10:21 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

এদের দুজন সহোদর ভাই হাসান (১৯) ও জাহান (৮)। তারা বড়লেখার বালুর চর গ্রামের নূর মিয়ার ছেলে। নিহত অন্যজন অটোরিকশার চালক। তার নাম জানা যায়নি।

বিকেল পৌনে ৪টায় এই দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার যাত্রী একই পরিবারের রুনা বেগম, আমেনা বেগম ও লায়েক আহমদ আহত হন। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ধ্যায় বিয়ানীবাজার থানার এস আই ইসমাইল হোসেন জানান, নিহতদের লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে যায়। পুলিশ বাস (নং সিলেট জ ১১-০৪২৪) ও অটোরিকশাটিকে (সিলেট য-১১-৯৭২৫) থানায় নিয়ে গেছে।