২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

হালখাতার টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না কাপড় ব্যবসায়ী বিপ্লব সেনের। মঙ্গলবার রাত ১২টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজারে বিপ্লব একদল দুর্বৃত্ত ছুরিকাঘাতে খুন হয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 01:29 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামের মৃত সদানন্দ সেনের ছেলে বিপ্লব সেন নাকোল বাজারে কাপড়ের ব্যবসা করতেন। মঙ্গলবার তার দোকানে হালখাতা অনুষ্ঠিত হয়। হালখাতা শেষে রাত ১২ টার দিকে নগদ প্রায় ৪০ হাজার টাকা নিয়ে ঘাসিয়াড়া মাঝিপাড়ায় বাড়ি ফেরার পথে নাকোল বাজারের অদূরে দুর্বৃত্তরা তাকে ছুুরিকাঘাত করে ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

শ্রীপুর থানার উপ পরিদর্শক আবদুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।