২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালিত হচ্ছে জাতীয় প্রতিবন্ধী দিবস

আজ (বুধবার) ৪ এপ্রিল, জাতীয় প্রতিবন্ধী দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত জাতিসংঘ সনদ বাংলাদেশে বাস্তবায়ন’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 12:30 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও জাতীয় প্রতিবন্ধী ফোরাম যৌথভাবে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করছে।

প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, “প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের জাতীয় উন্নয়নের মূলস্রোত ধারায় সম্পৃক্তকরণের লক্ষ্যে উপযুক্তভাবে গড়ে তুলতে হবে। সামাজিক নিরাপত্তা, øেহ-ভালোবাসার পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাসী ও দক্ষ করে গড়ে তুলবে।”

প্রধান উপদেষ্টা বলেছেন, “প্রতিবন্ধী জনগোষ্ঠির জন্য শিক্ষা, প্রশিক্ষণ, পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠা ও সুষম উন্নয়ন নিশ্চিত করা জরুরি।” প্রতিবন্ধীদের ভাগ্যোন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক প্রতিষ্ঠান, এনজিও এবং বিত্তবানদের সুনির্দিষ্ট কর্মসূচী নিয়ে এগিয়ে আসার জন্য আহবান জানান তিনি।